নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৪:৩১

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাইকে (পান্নু) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নবাবগঞ্জ থানার এএসআই মো. সোহরাব তালুকদার জানান, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ইত্তেফাক/ইউবি