দূর্বা ঘাসে শিশির নাচে
পুষ্প ফোটে শাখে
তাকধুমাধুম তাকধুমাধুম
বোল উঠেছে ঢাকে।
শারদ প্রভাত বার্তা দিলো
দুর্গার আগমনী
বেলপাতা ফুল দূর্বা হাতে
চলছে উলুধ্বনি।
কাঁসর ঘণ্টা ঝনঝনানি
ধূপের ধোঁয়া মেখে
ঢ্যাং কুড় কুড় ঢ্যাং কুড় কুড়
আলপনা যায় এঁকে।
যত্ন মায়া শ্রদ্ধাভরে
দেবীর পূজার্চনা
চিন্ময়ী মা’র আশিস পেলে
সার্থক আরাধনা।
