আজ সিনেপ্লেক্সে আসছে ‘নো টাইম টু ডাই’!

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:০৬

আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’। গত সপ্তাহে যুক্তরাজ্যে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি। যা দেখতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের জেমস বন্ড ভক্তরাও! এবার সেই অপেক্ষার পালা শেষ হলো।

জানা গেছে, আজ থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই দেখা যাবে ছবিটি। সিনেমাটিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত এই সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেগ ছাড়া আরো অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার প্রমুখ।