দুর্ভোগের অন্য নাম মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল রোড। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে চলাচলকারীদের। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি.-এর পক্ষে আবাসিক প্রকৌশলী মি. মৃদুল কান্তি বড়ুয়া বলেন, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি দ্রুত উন্নয়নের উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা করছি। মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল এবং সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন খান বলেন, টাঙ্গাইল শহর উন্নয়ন প্রজেক্টে ঐ রাস্তার উন্নয়নে প্রকল্প দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ করা হবে।
