শরণখোলার ধানসাগর খালের লোহার পুলটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। ধানসাগর গ্রামের বাসিন্দা শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনোজ কুমার জানান, উপজেলার ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামের খালে ১৯৯৮ সালে পুলটি নির্মাণ করা হয়। এ পুল দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসার অসংখ্য ছাত্রছাত্রী ও শত শত সাধারণ মানুষ যাতায়াত এবং মালামাল পরিবহন করে। কিন্তু ভেঙে যাওয়ায় গত তিন বছর যাবত্ তারা দুর্ভোগ পোহাচ্ছে। ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু বলেন, পুলটি পুনর্নির্মাণ করতে হবে। কিন্তু এক বছর আগে বাগেরহাট জেলা উন্নয়ন কমিটিতে পুলটি পুনর্নির্মাণের জন্য রেজুলেশন পাঠানো হলেও বরাদ্দ আসেনি।
