নান্দাইলে বিদ্যুত্স্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:২২

নান্দাইলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইয়াসিন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের উত্তর হাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আব্দুল মতিনের ছেলে। স্থানীয়রা জানায়, ইয়াসিন দুপুরে বাড়ির পাশের বৈদ্যুতিক মোটরে উত্তোলিত পানিতে গোসল করতে যায়। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ জানান, এ বিষয়ে থানায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি।