মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে এক নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে মাটিলা জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করে। আটককৃত নেহা বেগম (৪০) নড়াইল জেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
