বরিশালে দিনব্যাপী ই-নামজারির ওপর কর্মশালা

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৩৩

বরিশালে দিনব্যাপী ই-নামজারি বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এটুআই ও ভূমি মন্ত্রণালয় এর সহযোগিতায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপসচিব ও ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন সোশালিস্ট এটুআই মো. দৌলতুজ্জামান খান, উপসচিব এসপিএস ইমপ্লিমেন্টশন এক্সপার্ট এটুআই মো. শামসুজ্জামান, আরডিসি নুসরাত জাহান, গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান প্রিন্স, ইয়াং প্রফেশনাল এটুআই কাজী মুহাইমিনুল ইসলামসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।