এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতির ইন্তেকাল

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৩৫

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ ডাক্তার আব্দুল হাই সরকার (৮৫) বৃহস্পতিবার বাদফজর স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ডাক্তার আব্দুল হাই সরকার তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ-আসর বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।