ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ হিসাবে পরিবার গুলোর মধ্যে নগদ ছয় হাজার টাকা, ঢেউ টিন, কম্বল ও শুকনো খাবারসহ বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব। বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চাহিদা মোতাবেক সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।
আরো পড়ুন: অপপ্রচার ঠেকাতে পুলিশের কাছে জেসিয়া
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস ঘোষ, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র প্রমুখ।
ইত্তেফাক/অনি
