শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৩৭

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৮১৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছুসংখ্যক পরিচালক ও কমিটির সদস্য সভায় ডিজিটাল প্ল্যাটফরমে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি