ক্যাপশান নিউজ

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৩৮

পদ্মা ব্যাংক অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংক ভবনে প্রধান অতিথি ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান আলী এবং পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. এহসান খসরু এ চুক্তিতে স্বাক্ষর করেন

-------------------------------------

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে শরিয়াহ অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ গিয়াস উদ্দীন তালুকদার এবং ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী এতে বক্তব্য রাখেন

----------------------------------------

আবার শুরু হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটরের স্মার্ট ভিডিও কনটেস্ট। ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক ক্রিয়েটিভ ভিডিও তৈরির এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। এক ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেওয়া হয়। ৬ অক্টোবর শুরু হওয়া প্রথম রাউন্ড চলবে ৫ নভেম্বর পর্যন্ত

-------------------------------------------

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারন্যাশনাল অ্যারাইভেল কনকোর্স হল টার্মিনাল-১-এ যমুনা ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ সম্প্রতি উদ্বোধন করা হয়। বুথটি উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক কেপিট্যাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম  ভরসা, ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী