ভাঙ্গায় বিদেশি মদসহ আটক ১

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩

ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ বিদেশী মদ, একটি প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ঢাকার মোহাম্মদপুর থেকে বিদেশী মদসহ গাড়িটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় মাদক ব্যবসায়ী রাসেল সর্দার নামের একজনকে আটক করা হয়েছ। সে বরিশাল জেলার গৌরনদী থানার পিঙ্গলকাঠি গ্রামের রিসাই সর্দারের ছেলে। 

মাদক ব্যবসায়ী রাসেল গাড়িটি চালিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড় চৌরাস্তার অতিক্রম করছিল। রাস্তায় ট্রাফিক গাড়িটির গতি রোধ করতে সংকেত দেয়। এতে গাড়ি না থামিয়ে দ্রুত তাদেরকে অতিক্রম করে পালাতে চেষ্টা করে। পরে ট্রাফিকের অন্য সদস্যরা প্রাইভেটকারটি থামায়। এ সময় রাসেল পালাতে গিয়ে ট্রাফিক ইন্সপেক্টরের হাতে ধরা পড়েন।পরে থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে প্রায় ৬০০ বোতল বিদেশী মদ ও বিভিন্ন ক্যানের বোতল উদ্ধার করা হয়।

আরো পড়ুন: শিশু আসামির পরিচয় প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলেন হাইকোর্ট

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী রাসেল সর্দারের বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মাদক আইনে মামলা হবে।

ইত্তেফাক/অনি