দোহারে পদ্মার বিভিন্ন স্থান থেকে মা ইলিশ ধরার অপরাধে চার জেলেকে আটক করেছে কুতুবপুর নৌপুলিশ। গতকাল ভোরে অভিযান চালায় তারা। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে উপজেলা মত্স্য কর্মকর্তা লুত্ফুন্নাহারের নির্দেশে জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়। পুড়িয়ে ধ্বংস করা হয় জব্দকৃত জাল। উপস্থিত ছিলেন কুতুবপুর নৌপুলিশের ইনচার্জ শামছুল আলম ও এএসআই জসিম উদ্দিনসহ নৌ পুলিশের একটি দল।
আটকৃতরা হলেন, ফরিদপুর সদরপুরের কান্দি গ্রামের কালাম শিকদার, একই উপজেলার হামেদ জংগী কান্দি এলাকার জাকির হোসেন, মজিদ মোল্ল্যা কান্দি এলাকার দুলাল আকন্দ ও নবাবগঞ্জের মাঝিকান্দা এলাকার হান্নান খলিফা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
