সীতাকুণ্ডে মহাসড়কে উঠার সময় সড়ক দুর্ঘটনায় লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানা যায়, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ৮নম্বর সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার একটি ইয়ার্ড থেকে দিলীপ দত্ত (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী মহাসড়কে উঠার সময় ঢাকামূখী একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা ঢাকামুখী ট্রাক দিলীপকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান।
আরও পড়ুন: অপপ্রচার ঠেকাতে পুলিশের কাছে জেসিয়া
তার সঙ্গে থাকা আহত বেলালকে (৩৯) এস আই মাহবুবুর রহমান চমেক হাসাপাতালে পাঠায়। নিহত দিলীপ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দিঘলিয়া গ্রামের বকুল দত্তের ছেলে।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল্লাহ বলেন, ‘ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি এবং লাশ ফাঁড়িতে আছে।’
ইত্তেফাক/কেকে
