ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের মানববন্ধন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০০:১১

বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষ্যে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) উদ্যোগে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইনসাবের কার্যকরী সভাপতি মো. মিজানুর রহমান বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ,  সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকান্দার আলী মিনা সুমন, গণতন্ত্রী পার্টির দপ্তর ও প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ সেলিম, ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, ইনসাবের কেন্দ্রীয় নেতা মো. সাইফুল ইসলাম খোকন, মো. আলী হোসেন, জালাল আহমেদ, মো. আজিজুর রহমান আজিজ, মো. শরিফ মিয়া, আমান উল্লাহ আমান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারি করোনা বিপর্যয়ে বিশ্বব্যাপী কর্মহীনতা, মন্দা, বেকারত্ব, উত্পাদনশীলতা হ্রাস শ্রমজীবী মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে। ইতিমধ্যে আমাদের দেশে প্রায় ২ কোটি ৫০ লাখ শ্রমজীবী মানুষ নতুন করে কর্মহীন হয়ে পড়েছে। বিশ্বব্যাপী ইতিমধ্যে ৪৮ লাখের ওপর মানুষ মৃত্যুবরণ করেছে। বিশ্বব্যাপী সাময়িক বিপর্যয়ের মুখোমুখি মানবজাতি। করোনার এই মহাবিপর্যয়ের জন্য বিশ্বব্যাপী শোভন কর্মদিবস পালিত হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি