বরিসকে কথা বলতে বারন করলেন বিবিসি উপস্থাপক

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০০:৩৩

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এক সাক্ষাত্কারে কথা বলতে বারন করলেন বিবিসির এক উপস্থাপক। কনজারভেটিভ পার্টির সম্মেলন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বরিস বিবিসির টুডে প্রোগ্রামে অংশ নেন। ভারী যানবাহনের চালক নিয়ে কথা বলার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী বরিস লরি চালকের সংকটের কথা জানাচ্ছিলেন। এ সময় উপস্থাপক নিক রবিনসন তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আপনি এ বিষয়টি স্পষ্ট করেছেন এবং আমরা অন্যদিকে যাচ্ছি। রবিনসন বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি কথা বলা বন্ধ করুন। আমরা এখন প্রশ্ন-উত্তর পর্বে যাচ্ছি, যদি আপনি কিছু মনে না করেন’। উত্তরে প্রধানমন্ত্রী বরিস বলেন, কথা বলা বন্ধ করতে পেরে খুবই আনন্দিত। সাক্ষাত্কারের শেষদিকে রবিনসন অনুষ্ঠানে আসার জন্য প্রধানমন্ত্রী বরিসকে ধন্যবাদ জানান। আর প্রধানমন্ত্রী হেঁসে বলেন, আপনার দয়া যে এখানে আমি কথা বলতে পারছি। - দ্য মিরর