এসএসসি পরীক্ষার সহায়ক প্রশ্নাবলী:রসায়ন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২০:২৯

মো. আবু বকর সিদ্দিক, সহকারি শিক্ষক

বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়

হাতিবান্ধা,লালমনিরহাট

১.X, Y, Z তিনটি মৌল, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে A, (A + 3), (A + 5)। এখানে, A এর পারমাণবিক সংখ্যা ১২।

ক.IUPAC এর পূর্ণরূপ লিখ।         ১

খ.হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও পর্যায় সারণির ১নং গ্রুপে রাখা হয়েছে কেন?                                         ২

গ. উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় কর।                          ৩

ঘ. উদ্দীপকের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে ? তা ব্যাখ্যা কর।                       ৪

২.  ৮৫.৭২% কার্বন এবং ১৪.২৮% হাইড্রোজেন বিশিষ্ট জৈব যৌগ পটাসিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণের সাথে এবং ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে বর্ণহীন দ্রবণ উত্পন্ন করলো। যৌগটির বাষ্প ঘনত্ব ২১।

ক. টলেন বিকারক কী?                   ১

খ.অ্যালকেন, অ্যালকিন অপেক্ষা ভালো জ্বালানি? ব্যাখ্যা কর।                                  ২

গ.যৌগটির আণবিক সংকেত নির্ণয়

কর।           ৩

ঘ.যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, উদ্দীপকের বিক্রিয়ার আলোকে যুক্তি দাও।                                              ৪

৩. (i) A + O2 ----- B + H2O

(ii) B + H2 -- D [আণবিক ভর ৩০]

ক.এল.পি.জি কী?                         ১

খ.পলিমার কী? ব্যাখ্যা কর।             ২

গ.‘B’ এর অসম্পৃক্ততা প্রমাণ কর।   ৩

ঘ.‘B’ যৌগ হতে ভিনেগার প্রস্তু করা যায় ? সমীকরণসহ বিশ্লেষণ কর।      ৪