এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়ক প্রশ্নাবলী:পদার্থবিজ্ঞান

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২০:২৯

মো. আবু তাহের

সহকারী শিক্ষক (বিএসসি)

উত্তর জাওরানী হাছেনীয়া আলিম মাদরাসা

ভেলাগুড়ি, হাতীবান্ধা

 

গত বুধবারের পর

৬।

 

ক.তড়িত্চালক শক্তি কাকে বলে?                      ১

খ.ওহমের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। ২

গ.বর্তনীর মোট তুল্য রোধ কত?                       ৩

ঘ.সবগুলো রোধ সমান্তরাল সন্নিবেশে যুক্ত থাকলে তড়িত্ প্রবাহের কীরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা কর।                                                            ৪

 

৭।

 

ক.তড়িত্ বলরেখার সাথে তড়িত্ তীব্রতার সম্পর্ক কী?১

খ.আবিষ্ট ও আবেশী আধানের প্রকৃতি কিরূপ থাকে? ব্যাখ্যা কর।                                               ২

গ.বর্তনীর তুল্য রোধ নির্ণয় কর।                        ৩

ঘ.রোধসমূহের সংযোগ পুনর্বিন্যস্ত করে বর্তনীতে দ্বিগুণ তড়িত্প্রবাহ পাওয়া সম্ভব কি? গাণিতিক যুক্তি দাও                         ৪

 

৮।

P অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 m s-1 সমবেগে এবং ছ অবস্থান থেকে অপর একটি ট্রাক সি’র অবস্থান হতে 2 m s-2 ত্বরণে একই দিকে চলছে।

ক.পিচ কী?                                                  ১

খ.বল একটি লব্ধ রাশি? ব্যাখ্যা কর।                  ২

গ.ট্রাকটির ২০ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।                                                          ৩

ঘ.চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ

কর।                                                           ৪