সিকৃবিতে মাছের রোগ নির্ণয়ে ল্যাবরেটরি উদ্বোধন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২১

সিলেট অফিস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মত্স্যবিজ্ঞান অনুষদে মাছের রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক একটি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মত্স্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ‘ফিশ ডিজিজ ডায়াগনোসিস ও ফার্মাকোলজি ল্যাব’ নামের ল্যাবরেটরিটি উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। ভাইস চ্যান্সেলর শুরুতেই মাছের পোনা অবমুক্ত করেন। তারপর ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, এই ল্যাবরেটরি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা হতে পারে, যা বাংলাদেশের মাছের উত্পাদন বৃদ্ধির পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে।