ধানখেতের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ!

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২১

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে ধানখেতের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ প্রযুক্তির ব্যবহার দিনদিন বাড়ছে। আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পর জমিতে কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের উত্সাহ দিচ্ছে কৃষি বিভাগ। বুধবার সন্ধ্যায় উপসহকারী কৃষি কর্মকর্তারা ১৫টি ব্লকে একযোগে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ে কৃষকদের উত্সাহিত করতে আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ ইত্তেফাককে বলেন, এ পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে কোন ধরনের পোকা রয়েছে তা নির্ণয় করা যায়। এতে উত্পাদন ব্যয় কমবে এবং বিষমুক্ত ফসল হবে বলে তিনি জানান।