সুজানগরে পেঁয়াজের দাম বেড়েছে

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২২

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের হাটবাজারে পেঁয়াজের দাম বেড়েছে মণপ্রতি ১ হাজার টাকা। এতে করে নিম্ন আয়ের মানুষ পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন। গত ৮/১০ দিন আগেও উপজেলার অধিকাংশ হাটবাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে। এ সময় হাটবাজারে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৫ টাকায়। অথচ এখন পেঁয়াজের দাম বেড়ে প্রতি মণ পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা। আর হাটবাজারে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বাড়লে দাম কিছুটা কমবে।