দাকোপে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্ল¬াবিত

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২২

দাকোপ (খুলনা) সংবাদদাতা  

দাকোপের পানখালী এলাকায় বৃহস্পতিবার দুপুরে প্রায় ১০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ১ হাজার পরিবার। তলিয়ে গেছে প্রায় ৩ হাজার হেক্টর আমনের খেত। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম শেখ জানান, অতি দ্রুত বাঁধ আটকাতে না পারলে আমন ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, শুক্রবার থেকে বাঁধ আটকানোর কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, ভাঙনকবলিত স্থান মেরামতের কাজ শুরু হয়েছে। আশা করছি চার-পাঁচ দিনের মধ্যে বাঁধ আটকাতে পারব।