আগৈলঝাড়ায় মাথায় গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৩

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় গাছের ডাল কাটার সময় মাথায় পড়ে ইলিয়াস ফকির নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস (৩০) বাকাল গ্রামের খোরশেদ আলী ফকিরের ছেলে। থানাপুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ইলিয়াস ফকির কোদালধোয়া গ্রামের সুভাষ ঘরামির বাগানে কুঠারিয়া হিসেবে গাছ কাটতে যায়। চাম্বল গাছের মগডাল থেকে একটি কাটা ডাল রশি দিয়ে নামানোর সময়ে দিক পরিবর্তন হয়ে হঠাত্ ইলিয়াসের মাথায় পড়ে রক্তাক্ত জখম হয়। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় রাতে ইলিয়াসের বড় ভাই সিরাজুল ফকির বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।