পদ্ম হোগলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৪

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জ উপজেলার পদ্ম হোগলা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের প্রধানিয়া কান্দি গ্রামের পাশে নদীর কিনার থেকে লাশ উদ্ধার করা হয়। সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।