সুজানগরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৪

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে শুক্রবার পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস সাত্তার (৫৪)। আমিনপুর থানাপুলিশ উপজেলার গাজনার বিল থেকে তার লাশ উদ্ধার করেছে। তিনি সুজানগরের সীমান্তবর্তী পাবনা সদর উপজেলার খোকসাবাড়ীয়া গ্রামের মৃত রমজান আলী প্রামাণিকের ছেলে।  আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। সাত্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।