চাটমোহরে দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৪

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহরে মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতিমধ্যে পূজা উদ্যাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ১১ অক্টোবর বোধন শেষে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পূজানুষ্ঠান। দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে উত্সবের আমেজ। এবার চাটমোহরে ৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, পূজামণ্ডপগুলোতে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রামপুলিশ দায়িত্ব পালন করবে। থাকবে স্ট্রাইকিং ফোর্স। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠানে পুলিশের সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করেছে।