মনপুরা (ভোলা) সংবাদদাতা
মনপুরার মেঘনায় রাতের আঁধারে মা ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জালসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১০টা থেকে একটানা ভোর রাত ৪টা পর্যন্ত মেঘনায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা মত্স্য অধিদপ্তর। জংলার খালসংলগ্ন পুব পাশের মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রাতেই জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
