জয়পুরহাটে চোলাই মদসহ গ্রেফতার ১

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৬

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ বাবলা হরিজন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। জয়পুরহাট সুগার মিল কলোনির তাজুর মোড় থেকে ১০০ গজ পূর্বে পাকা রাস্তার ওপর থেকে মদসহ তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, গোপন সংবাদে র্যাবের একটি দল জেলা শহরের তাজুর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বাবলা হরিজনকে দেশীয় তৈরি ২৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।