বসুরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:১১

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে ঐতিহ্যবাহী শংকর বংশী খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার সকালে বসুরহাট জিরো পয়েন্টে নির্মিত মোহাম্মদীয়া মার্কেটের পশ্চিম পার্শ্বে শংকর বংশী খাল পাড়ের পূর্ব অংশের অবৈধ সম্পত্তি উচ্ছেদে চলে অভিযান।

বসুরহাট পৌরসভা সূত্রে জানা যায়, এর আগেও সেনাবাহিনী অবৈধ স্থাপনা আংশিক উচ্ছেদ করে। পরে বসুরহাট পৌরসভা ভবনের মালিকদেরকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার জন্য দুই বার নোটিশ প্রদান করা হয়। এতে মালিকপক্ষ কোনো কর্ণপাত না করায় শুক্রবার সকাল থেকে বসুরহাট পৌরসভার নিজ উদ্যোগে ভবনের অবৈধ দখল অংশটি ভেঙে ফেলে।