রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিত্সার জন্য লন্ডন ও জার্মানিতে ১২ দিনের সফরের উদ্দেশে আজ শনিবার সকালে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ‘কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
