রাজধানীর মোহাম্মদপুরে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে বর্তমান স্বামী রবিউল হাসান কালু নামে এক যুবক আহত হয়েছেন। এমনই অভিযোগ করেছেন তার স্ত্রী ফাতেমা আক্তার। গতকাল ফাতেমা জানান, রিকশাচালক কালুর সঙ্গে দুই বছর আগে তার বিয়ে হয়। তারা রায়েরবাজার মেকআপ খান রোড এলাকার একটি বাসাভাড়া করে থাকেন। এর আগে টিপু সুলতান নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। টিপু তাকে দিয়ে লালমাটিয়া আড়ংয়ের সামনে গাঁজা বিক্রি করাত, তাই তাকে তালাক দিয়েছেন।
তিনি আরো জানান, তার বর্তমান স্বামী কালু বৃহস্পতিবার রাত ২টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। মোহাম্মদপুর পুরাতন থানা রোড এলাকায় পৌঁছলে টিপুসহ কয়েক জন কালুকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় কালু বাসায় ফিরলে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে (ফাতেমা) হত্যার জন্য হামলার চেষ্টা করে টিপু। তিনি চিত্কার করলে সে পালিয়ে যায়। কালুকে গতকাল ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, বিষয় সম্পর্কে তিনি অবগত নন।
