বার্সার আশা ছিল মেসি ফ্রিতে খেলবেন

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:১৯

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দুই মাস হলো। কিন্তু এর রেশ যেন কাটছেই না। কিছুদিন পরপরই এ প্রসঙ্গে আসছে নতুন খবর। এবার বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা জানালেন, তার আশা ছিল মেসি বার্সায় ফ্রি অর্থাত্ বিনা বেতনে খেলবেন। লা লিগার বেতনসীমার কারণে বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেন মেসি। নিজের বেতন অর্ধেক করেও বার্সায় খেলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। দিন শেষে লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসির বার্সা ছাড়া প্রসঙ্গে লাপোর্তা বলেন, ‘দুই পক্ষেই হতাশা বিরাজ করছিল। আশা করেছিলাম, মেসি ইউ-টার্ন নিয়ে বলবে সে বিনা পয়সায় খেলতে চায়। এটা আমি পছন্দ করতাম। আমার ধারণা, লা লিগাও সেটা মেনে নিত। কিন্তু মেসির মতো খেলোয়াড়ের কাছে আমরা এমন দাবি করতে পারি না।’