মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাসের তিন কর্মীকে চোর বলে সন্দেহ করছে রাশিয়া। তারা এই তিনজনের কূটনৈতিক সুরক্ষা প্রত্যাহারের দাবি জানিয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, একজন রাশিয়ান নাগরিকের কাছ থেকে ওই তিন কর্মী কিছু চুরি করেছেন বলে ধারণা করছে রাশান কর্তৃপক্ষ। যদি এদের কূটনৈতিক সুরক্ষা যুক্তরাষ্ট্র না তোলে তাহলে অতি দ্রুত তাদের রাশিয়া ছাড়তে হবে।
ইত্তেফাক/এসএ
