রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৪:১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে আলিফ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৯ অক্টোবর) সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলিফের লাশ উদ্ধার করে পুলিশ।  

মৃত আলিফ ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে।শহিদুল জানান, তার ছেলে আলিফ গত ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাকে পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি করেও পাননি। শনিবার দুপুরে ঐ ধানক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা আলিফের লাশ দেখতে পান। খবর পেয়ে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসেন। 

থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।

ইত্তেফাক/কেকে