ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ফরিদপুর জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এসময় জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মণ মা ইলিশ জব্দ করে। আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে আটক জেলেদের মধ্যে ৮ জনকে দুই মাস করে ও বাকি সকলকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। আর ৬ জনের অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে ও মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন-সালথা মৎস্য কর্মকর্তা রাজিব রায় ।
ইত্তেফাক/এএএম
