ডোমার হাসপাতালে ফের অপারেশন কার্যক্রম চালু

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:২৬

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

চিকিত্সক না থাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু হয়েছে। শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবীর। এ দিন উপজেলার বামুনীয়া ইউনিয়নের পাটোয়ারী পাড়ার বুলবুল ইসলামের স্ত্রী মুক্তা বানুর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনে তাদের মেয়েসন্তান জন্মগ্রহণ করে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর এই কার্যক্রম শুরু হয়েছ। এখানে সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার তিন দিন সরকারি খরচে সিজার করা হবে।