গঙ্গাচড়ায় আখ চাষে আগ্রহ বেড়েছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:২৬

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

চলতি বছর আখের ভালো দাম পাওয়ায় গঙ্গাচড়ায় আখ চাষে আগ্রহ বেড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ২০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। চন্দনের হাট এলাকার কৃষক মন্টু চন্দ্র বলেন, প্রতি পিস আখ ৮-১০ টাকা দরে বিক্রি করেছেন। ৫০ শতক জমি থেকে এ পর্যন্ত ১ লাখ টাকার আখ বিক্রি হয়েছে। খলেয়া খাপড়িখাল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আখ চাষ করে কৃষকরা এবার খুশি। দাম ভালো হওয়ায় লাভবান হচ্ছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, আখ চাষে কৃষকরা এ বছর লাভবান হচ্ছেন। এ কারণে কৃষকদের আগ্রহ বেড়েছে।