গোখাদ্য বিক্রি করে সংসার চলে তাদের

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:২৭

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বর্ষা মৌসুমে গোখাদ্য বিক্রি করে চলে চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার শ্রমজীবী মানুষের সংসার। এ সময় বিল এলাকায় কাজ না থাকায় এ ব্যবসার ওপর নির্ভরশীল হয়ে পড়েন হাজারো মানুষ। মুঞ্জিল, শামিম ও শরিফুল বলেন, কামারশন, মাকরশন ও কুন্দইল গ্রামে দেড় শতাধিক খড়ের নৌকা রয়েছে। প্রতিটি নৌকাতে ছয়-আট জন মানুষ এ ব্যবসার সঙ্গে যুক্ত। সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা হেল বাকি বলেন, বর্ষায় এই তিন গ্রামের মানুষের উপার্জনের একমাত্র মাধ্যম গোখাদ্যের ব্যবসা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল আলম খান বলেন, খড় কেনা-বেচা করে বেশসংখ্যক মানুষের সংসার চলছে, এটা ভালো দিক।