শরীয়তপুর প্রতিনিধি
ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরায় শনিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বনাই বিবি (৯০) ও মোটরসাইকেল আরোহী ইয়াকুব ব্যাপারী (৫৬)। ঐ সড়কের জাজিরার সাকিম আলী চৌকিদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালককে চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার উপ-পুলিশ পরিদর্শক আল আমিন জানান, সড়ক দুর্ঘনায় কোনো পক্ষই অভিযোগ করেনি, তাই মামলা হয়নি। নিহত দুই জনের লাশ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিত্সার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি।
