নাগেশ্বরীতে সর্দি জ্বরের প্রকোপ

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:৩১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে দিনে প্রখর রোদ, প্রচণ্ড গরম আর সন্ধ্যার পর কুয়াশা। এতে সারা রাত চলে ঠান্ডা-গরমের মিশেল আবহাওয়া। প্রকৃতির এ আচরণে মানুষ আক্রান্ত হচ্ছে সর্দি-জ্বরে। নাগেশ্বরী পৌরসভার সুখাতী গ্রামের স্কুলশিক্ষক শাহানাজ বেগম জানান, প্রকৃতির বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড গরম ও ভোরের ঠান্ডায় তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হয়েছেন। চিকিত্সকের ব্যবস্থাপত্র নিয়ে সর্দি-জ্বর ভালো হলেও মাথা ধরা কমেনি। পৌরসভার বুদ্ধিরমোড় এলাকার জামাল উদ্দিন জানান, গত তিন দিন আগে দোকান থেকে বাড়ি ফিরে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হয়েছেন। সঙ্গে চলছে পাতলা পায়খানা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ার বিশেষ কোনো কারণ নেই। মৌসুম পরিবর্তনের ফলে সর্দি-জ্বর হচ্ছে।