পদ্মা ব্যাংকের ধানমন্ডির স্থানান্তরিত শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংককের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন এবং ধানমন্ডি শাখার প্রধান শ্যামল দত্ত
-----------------------------------
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও ডিএমডি জে.কিউ.এম. হাবিবুল্লাহ
------------------------------------------
আবুল খায়ের স্টিলের উদ্যোগে মাদারীপুরে স্থানীয় রডমিস্ত্রিদের নিয়ে গতকাল অনুষ্ঠিত হলো “ইলেকট্রিক আর্ক ফার্নেস পরিশোধিত ভূমিকম্প সহনীয় টিএমটি স্টিল বার” শীর্ষক কনফারেন্স। কনফারেন্সে কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম নবাব বক্তব্য রাখেন
--------------------------------------------------
বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের “শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২১” গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। সম্মেলনে মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আজিজুল বারী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
--------------------------------------------------
বগুড়ার স্থানীয় এক হোটেলে শনিবার টিএমএসএসের সঙ্গে এনসিসি ব্যাংকের ‘পার্টনারশিপ ইন প্রোগ্রেস’ বিষয়ক কর্মশালায় রেমিট্যান্সে বিশেষ অবদানের জন্য টিএমএসএসের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাসারসহ অতিথিবৃন্দ
