ডিসেম্বরের মধ্যে অর্ধেক মানুষকে টিকা দেওয়া হবে :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২২:৫১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ যাবত্ ৫ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষকে করোনা টিকা দেওয়া হবে এবং আগামী মার্চ মাসের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষের করোনা টিকা সম্পন্ন হবে। আর সেই টিকা দেওয়ার জোগানও এরই মধ্যে হয়ে গেছে। এছাড়া খুব শিগিগরই ১২ থেকে ১৭ বছর বয়সি শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু হবে। গতকাল শনিবার দুপুরে শুভ্র সেন্টারে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটু?রিয়া উপ?জেলায় শারদীয় দুর্গাপূজ?া উপল?ক্ষ্যে ১৭৬টি পূজামণ্ডপে ৫০০ কেজি চাল ও ১ লাখ ৭৬ হাজার টাকা বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

এ সময় মন্ত্রী আরো বলেন, ধর্ম যার যার উত্সব সবার, মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম। আসন্ন দুর্গাপূজার উত্সবে সবাইকে স্বাস্থ্যসেবা মেনে উত্সব পালনের আহ্বান জানান মন্ত্রী। এ বছর মানিকগঞ্জ জেলায় ৫০৫টি মন্দিরে পূজা হচ্ছে, গতবার এই সংখ্যা ছিল ৪০০। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম মোহাম্মদ আজাদ খান, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাসুদেব সাহাসহ পরিষদের নেতৃবৃন্দ।