গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গতকাল শনিবার সকালে ঋতু আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঋতু আক্তার ঐ যৌনপল্লির বাড়িওয়ালা সুজন খন্দকারের কথিত স্ত্রী। তিনি সুজন খন্দকারের বাড়িতেই বসবাস করতেন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। জানা যায়, গতকাল সকালে ঋতু আক্তারের শয়নকক্ষ থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে এলে স্থানীয়রা ঘরে গিয়ে মেঝেতে তার গলাকাট মৃতদেহ পড়ে থাকতে দেখে।
