রাঙ্গামাটিতে দুর্গম এলাকা থেকে তিনজন অপহূত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫

রাঙ্গামাটি প্রতিনিধি

বিলাইছড়ি ও জুরাছড়ি সীমান্ত এলাকা দুর্গম দুমদুম্যার নির্বান গুহা বিমুক্ত বৌদ্ধ বিহার থেকে ধর্মজিত্ ভান্তেসহ ৩ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে দুর্বৃত্তরা বৌদ্ধ বিহারে হামলা চালিয়ে এক সেবককে মারধর করে ভিক্ষুদেরকে অপহরণ করে নিয়ে যায় বলে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। অপহূতরা সকলে ড. এফ দীপংকর মহাথের প্রকাশ ধুতাঙ্গ ভান্তের অনুসারী ছিল বলে জানা গেছে। প্রতিহিংসার কারণে এ অপহরণ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। অপহূতদের উদ্ধারে তত্পরতা চলছে।