রাজধানীর ভাটারায় হাত-পা বাঁধা নারী মরদেহের পরিচয় মিললো

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭:১৬

রাজধানী ভাটারা থানার কোকাকোলা ঢালী বাড়ি সড়কের পাশের একটি প্লট থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ পরিচয় শনাক্ত করেছে র‍্যাব। রবিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় মৃতদেহটি উদ্ধার করে র‍্যাব। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানিয়েছে, আশেপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে স্থানীয় লোকজন থানা ও র‍্যাবের কাছে খবর পাঠায়। পরবর্তীতে র‌্যাবের ফরেনসিক টিম ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। নিহতের পরিচয় মোছাঃ শিপন আখতার (৩০)। তিনি বগুড়ার সোনাতলার বাসিন্দা।

এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

ইত্তেফাক /কেএইচ