নূর মোহাম্মদ বাবলু, প্রধান শিক্ষক
আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চবিদ্যালয়
লালমনিরহাট
১. গণি মিয়া একজন কৃষক। তার একখণ্ড জমি রয়েছে। তিনি তার জমিতে গম অথবা আলু চাষ করতে পারেন। কিন্তু একই সাথে গম ও আলু চাষ করতে পারেন না। ফলে তাকে কোনো একটি শস্য উত্পাদন ত্যাগ করতে হয়।
ক. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? ১
খ. অভাব নির্বাচন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উল্লিখিত গণি মিয়ার সমস্যাটি অর্থনীতির ভাষায় ব্যাখ্যা করো। ৩
ঘ. কৃষক গণি মিয়ার সমস্যা সমাধানের উপায় তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ৪
২. ফারহানা হক একজন নার্স। তিনি শহরের একটি হাসপাতালে শিশু ওয়ার্ডে কাজ করেন। তিনি সারাদিন শিশুদের সান্নিধ্যে সময় কাটান। দিনের শেষে তিনি যখন বাড়ি ফিরে আসেন তখন তার দুই মেয়ে রিনা ও বিনাকেও লালন-পালন ও দেখাশোনা করেন।
ক. সম্পদ কাকে বলে? ১
খ. শক্তি সম্পদ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত ফারহানা হকের পেশাটি কী অর্থনৈতিক কাজ? ব্যাখ্যা করো। ৩
ঘ. ফারহানা হকের সন্তানের দেখাশোনা করা এবং হাসপাতালের শিশুদের দেখাশোনা করার মাঝে কোনো পার্থক্য আছে কী? তোমার মতামত দাও। ৪
৩ .
ক. উপযোগ কী? ১
খ. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের দুটি পার্থক্য লেখ। ২
গ. উল্লিখিত চিত্র দুটি অর্থনীতির কোন ধারণার সাথে যুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপক থেকে দ্রব্যের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করে রেখাচিত্র অঙ্কন করে, তা বিশ্লেষণ করো। ৪
৪. ঘটনা-১:আসাদ ১২ বছর যাবত্ ওমানে বেসরকারি ফার্মে কাজ করছেন। তিনি প্রতি মাসে তার আয়ের সিংহভাগ দেশে প্রেরণ করেন।
ঘটনা-২:রাম পাল শর্মা ভারতের নাগরিক। তিনি বাংলাদেশের একটি কনসালটিং ফার্মে ৫ বছর যাবত্ কর্মরত। প্রতিমাসে তিনিও তার দেশে টাকা পাঠান।
ক. GDP কী? ১
খ. মোট জাতীয় আয় ও নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কী? ২
গ. আসাদের অর্থ প্রেরণ এদেশের জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক্ত হয়, ব্যাখ্যা করো। ৩
ঘ. রামপাল শর্মার আয় কী বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার মতামত দাও। ৪
৫. জয়নাল একজন মোটর মেকানিক। গাড়ির যেকোনো সমস্যা তিনি খুব দ্রুত সমাধান করতে পারেন। তার এ দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছেন। আমাদের দেশে জয়নালের মতো অনেক শ্রমিক আছে যাদের সুষ্ঠু ব্যবহারে আমাদের আরও যত্নবান হওয়া উচিত।
ক. সম্পদের বৈশিষ্ট্য কতটি? ১
খ. সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। ২
গ. জয়নালের দক্ষতা কি মানবিক সম্পদ? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘বাংলাদেশের উন্নয়নে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন’? উদ্দীপকের আলোকে বর্ণনা করো। ৪
