কেরানীগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২ 

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০:২২

কেরানীগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। 

রবিবার (১০ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে শাওন ও সাইদুর রহমান নামে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. শাওন উদ্দীন (২৭) ও মো. সাইদুর রহমান (১৯)। এসময় তাদের নিকট থেকে ২টি ওয়ান শুটারগান, ৩ টি কার্তুজ (গুলি), ১টি সুইচ গিয়ার চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা অস্ত্রধারী সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরানীগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।

ইত্তেফাক/এমএএম