ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপির প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১২

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ইন্দুরকানী উপজেলার ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নে ইন্দুরকানী উপজেলা জেপির কো-চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার বাবুল, ২ নম্বর পত্তাশী ইউনিয়নে উপজেলা জেপির সদস্য সচিব মো. শাহীন হাওলাদার এবং ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নে উপজেলা জেপির আহ্বায়ক মো. আসাদুল কবির তালুকদার স্বপনকে জাতীয় পার্টি-জেপির দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র আগামী ১৪ অক্টোবর বিকাল ৩টায় ইন্দুরকানী উপজেলা জেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় জেপির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।