রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মুরারপাড়ার সংরক্ষিত বনভূমিতে নবনির্মিত একটি পাকা বাড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও বনবিভাগ। বাড়ির মালিক স্থানীয় ফাক্রিকাটা গ্রামের নজির হোসেন বলে জানা গেছে। গত সোমবার রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইহলা চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। এসময় কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারি বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন ও বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী প্রমুখ অংশ নেন।
বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী বলেন, উচ্ছেদ অভিযানের প্রথম দিন পাকা বাড়ির সম্মূখভাগ ভেঙে ফেলা হয়েছে। সম্পূর্ণঘর গুড়িয়ে দেওয়ার পর অভিযান শেষ হবে।
